আমিন জুট মিলস্ সরকারি উচ্চ বিদ্যালয়
Amin Jute Mills Government High School
আমিন জুট মিলস্ লিমিটেড, পাঁচলাইশ, চট্টগ্রাম।
EIIN-138746
Estd. 1995
www.ajmhs.edu.bd

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য


  •  ছাত্র-ছাত্রীদের সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা।
  • ছাত্র-ছাত্রীদের সুনাগরিক ও যোগ্য হিসেবে গড়ে তোলা।
  • ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জীবন সম্পর্কে সচেতন করে তোলা।
  • ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করা।
  • পাঠ্যক্রমভুক্ত বিষয়ের সাথে সহপাঠ্যক্রমিক বিষয়সমূহের প্রতি আগ্রহী করে শিক্ষার্থীবৃন্দকে অধিকতর যোগ্য হিসেবে গড়ে তোলা।
  • ছাত্র-ছাত্রীদের পরিশ্রমী ও অধ্যবসায়ী হিসেবে গড়ে তোলা।
  • শিক্ষার প্রসারে কার্যকর ও অগ্রণী ভূমিকা পালন করা।
  • রাজনীতি, ধূমপান ও মাদকমুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
  • শৃঙ্খলাবোধ তৈরি করা ও প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা।
  • শিক্ষা জীবনের প্রথম স্তর থেকে উন্নত ও পদ্ধতিগত শিক্ষাদাবের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের ভীত মজবুত ও বলিষ্ঠ করা।
  • সমাজ সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টি করে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত তৈরিতে উদ্ধুদ্ধ করা।
  • উন্নত শিক্ষার অভাবে জন্মগত ভাবে পাওয়া সৃজনশীল ক্ষমতা অকালে ঝরে পড়ে যায়। সযত্নে এ সমস্ত ছেলে মেয়েদেরকে উপযোগী জ্ঞান এ বিজ্ঞান দক্ষতা অর্জনে সহায়তা করা।
  • সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষা, কল্পনা, সৃজন শক্তির লালন, বিকাশ ও প্রসার সাধনে তৎপর থেকে আদর্শ, ন্যায় পরায়ণ ও সত্যনিষ্ঠ মানুষ হিসেবে সুমাহান আস্থা তৈরিতে সচেষ্ট থাকা।